June 4, 2026, 3:35 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে। ‎—— পানি সম্পদ মন্ত্রী

মোঃ আনোয়ার হোসেন:

‎পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি একটি বিপ্লব ছিলো। এই বিপ্লবটি সমাপ্ত হয়নি,  যদি এটি জিয়াউর রহমানের চিন্তাভাবনা অনুযায়ী সমাপ্ত হতো তাহলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকতো। তিনি বলেন, খাল খননের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্ব সমাপ্ত হবে।

‎মন্ত্রী আজ লক্ষীপুর সদর উপজেলার উত্তর হামছদি ইউনিয়নের কাফিলাতলি এলাকায় সি খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

‎পানি সম্পদ মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার।  জনবান্ধন সরকার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব কৃষি কাজে সেচের ব্যবস্থা করা, পানির প্রবাহ বৃদ্ধি করা, জীববৈচিত্র্য রক্ষা ও জলবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হচ্ছে।  নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখননের মাধ্যমে কৃষিতে আমুল পরিবর্তন হবে বলে তিনি জানান।

‎এ্যানি চৌধুরী বলেন, যত বাধা বিপত্তি আসুক খাল খনন ও দখল অব্যাহত থাকবে। এটা হলে জনগণের প্রত্যাশা। এসময় চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

‎মন্ত্রী আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণ দেশপ্রেমিক সরকার পেয়েছে। জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ শুরু হয়ে গেছে।  বর্তমান সরকার পাইলটিং হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ করেছে,পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ করা হবে। জনদাবী ও জনপ্রত্যাশা অনুযায়ী সরকার পর্যায়ক্রমে সকল কিছু করবে বলে তিনি জানান।

‎ লক্ষীপুর- ২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মোঃ আবু তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *