June 4, 2026, 12:04 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১৪১ বছর বয়সী কচ্ছপকে কষ্ট লাঘবে মেরে ফেলা হলো 

আন্তর্জাতিক ডেস্কঃ এক শতাব্দিরও বেশি সময় ধরে প্রিয় খাবার রোমাইন লেটুস এবং ক্যাকটাস ফল খাওয়া কচ্ছপ গ্রাম্মা মারা গেছে। মূলত কষ্ট লাঘব করতে কচ্ছপটিকে মানবিক উপায়ে হত্যা করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো চিড়িয়াখানার সবচেয়ে পুরোনো অভিবাসী ছিল।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কচ্ছপটির বয়স ছিল প্রায় ১৪১ বছর। সে গত ২০ নভেম্বর শেষবারের মতো পৃথিবীতে শেষ নিশ্বাস নেয়।

সান দিয়াগো চিড়িয়াখানায় কচ্ছপটি কবে এসেছিল সেটি স্পষ্ট নয়। তবে কেউ কেউ মনে করেন ১৯২৮, আবার কেউ মনে করেন ১৯৩১ সালের দিকে ব্রোঙ্ক চিড়িয়াখানা থেকে গালাপাগোস প্রজাতির কচ্ছপটি সান দিয়াগোতে এসেছিল।

কচ্ছপটি দুটি বিশ্বযুদ্ধ এবং ২০ জন আলাদা মার্কিন প্রেসিডেন্টকে দেখেছে। এছাড়া অনেক ঘটনার স্বাক্ষী এটি।

কচ্ছপটি বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিল। যা সাম্প্রতিক সময়ে আরও বৃদ্ধি পায়। এরপর এটিকে মানবিক উপায়ে হত্যা করা হয়।

গালাপাগোস কচ্ছপ প্রকৃতিতে ১০০ বছর বা তারও বেশি সময় বেঁচে থাকতে পারে। আর এটিকে যদি বন্দি অবস্থায় লালন পালন করা হয় তাহলে এ প্রজাতি ২০০ বছর পর্যন্ত বাঁচতে পারে।

ইতিহাসে সবচেয়ে বয়স্ক গালাপাগোস কচ্ছপ হিসেবে বিবেচনা করা হয় হ্যারিয়েটকে। এটি ১৭৫ বছর বয়স পর্যন্ত অস্ট্রেলিয়া চিড়িয়াখানায় ছিল। কচ্ছপটিকে ১৮৩৫ সালে গালাপাগোস দ্বীপ থেকে আনা হয়। ওই সময় এটির আকার ছিল একটি খাবারের প্লেটের সমান। যার অর্থ কচ্ছপটির জন্ম হয়েছিল ১৮৩০ সালের দিকে। এটি ২০০৬ সালে মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *