• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নতুন ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন

Reporter Name / ২৭৫ Time View
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৫৮ জন কর্মকর্তাকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) সকালে প্রজ্ঞাপনে জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। এদিকে বুধবার (২৬ নভেম্বর) রাতে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।

পৃথক আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে বুধবার ঢাকা বিভাগের ২৯ উপজেলায়, বরিশাল বিভাগের ২১ উপজেলায়, চট্টগ্রাম বিভাগের ২৯ উপজেলায়, খুলনা বিভাগের ২১ উপজেলায়, রংপুর বিভাগের ২৪ উপজেলায়, রাজশাহী বিভাগের ১৩ উপজেলায়, সিলেট বিভাগের ১৪ উপজেলায় এবং ময়মনসিংহ বিভাগের ১৫ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেয়া হয়।

নতুন ১৬৬ জন ইউএনওকে নিয়োগের কয়েক ঘণ্টার মধ্যেই দেশের ৮ বিভাগের ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একযোগে বদলি করেছে সরকার।

বদলিকৃত ইউএনওদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com