• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নওগাঁর মান্দায় জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে প্রচারণা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২৪৭ Time View
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মান্দা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক প্রচারণা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬ নভেম্বর) উপজেলার চকদেবীরাম চকভোলাই আলিম মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের দলীয় মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি, আলহাজ্ব মকলেছুর রহমান (মকে)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি,জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার আহবায়ক ইমরান হোসাইন, জাতীয়তাবাদী সমবায়দলের নওগাঁ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন,জিয়া সাইবার ফোর্স নুরুল্লাবাদ ইউনিয়ন শাখার সভাপতি মনিবুর রহমান দুঃখু, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি কাজেম কবিরাজ, উপজেলা সমবায় দলের সাধারণ সম্পাদক রাজু আহম্মদ,কৃষি বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্স মান্দা উপজেলা শাখার সদস্য সচিব সাজ্জাদ আহমেদ সুমন। সঞ্চালনায়, জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন শাহ ও ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করতে হবে এবং ভোটের মাঠে কর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও মহিলা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com