June 4, 2026, 3:41 pm
< রংপুর অফিসঃ রংপুরে গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা হয়েছে। রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে সোমবার (৩০ মার্চ) নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। সিনিয়র তথ্য অফিসার শাহজাহান আলী’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রহমত আলম, কৃষিবীদ আযহার আলী মন্ডলসহ অন্যরা। স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পরেও পাকিস্থানি শাসকগোষ্ঠী বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর করেনি। বরং ষড়যন্ত্রের মাধ্যমে বাঙালি জাতিকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র বাঙালির ওপর বর্বর হত্যাযজ্ঞ চালায়। এই হত্যাকাণ্ডে লক্ষাধিক মানুষ শহিদ হন। এরপর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোঃ আব্দুস সাত্তার বলেন, স্বাধীনতার চেতনা যেন ক্ষুণ্ন না হয়, সেজন্য নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বৃদ্ধ হয়ে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানান।