• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৭
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

রাজশাহীর বাঘায় বিরল দৃষ্টান্ত: সংকটকালে বাইক চালকদের পাশে যুবদল নেতা সুমন!

Reporter Name / ১০৮ Time View
সোমবার, ৩০ মার্চ, ২০২৬

তন্ময় দেবনাথ রাজশাহী ব্যুরোঃ                              সারাদেশে যখন জ্বালানি তেলের সংকট আর আকাশচুম্বী দাম নিয়ে সাধারণ মানুষ দিশেহারা, ঠিক তখনই এক অভূতপূর্ব ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন রাজশাহীর বাঘা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী যুবদল নেতা মিজানুর রহমান সুমন। রাজশাহী বা এর পার্শ্ববর্তী ৩-৪টি জেলার রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসার নজির সাম্প্রতিক সময়ে বিরল।

জানা যায়, সবাই যখন তেলের জন্য হাহাকার করছেন, সুমন তখন সমাধানের পথ খুঁজছেন।বর্তমান তেল সংকটে যখন সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার, ঠিক তখনই নিজের ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় বাইক চালকদের পাশে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্ত নিয়েছেন মিজানুর রহমান সুমন। বিশেষ করে বাঘা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাইক ব্যবহারকারী বড় ভাই, ছোট ভাই এবং চাচাদের চলাচল স্বাভাবিক রাখতে তিনি বিনামূল্যে পেট্রোলের ব্যবস্থা করেছেন।

এই উদ্যোগ সম্পর্কে যুবদল নেতা মিজানুর রহমান সুমন এক আবেগী বার্তায় জানান, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি মিজানুর রহমান (সুমন)—সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। জনগণের কষ্ট লাঘব করাই আমার রাজনীতি, সেবাই আমার অঙ্গীকার। আপনাদের চলাচল সচল রাখতে পেট্রোলের ব্যবস্থা করা হয়েছে।”

ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে জনমনে উচ্ছ্বাস, সাধারণত সংকটের সময় অনেকেই কেবল সমালোচনা নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু সুমন সরাসরি মাঠে নেমে মানুষের কষ্ট ভাগ করে নিয়েছেন। স্থানীয়রা বলছেন, “রাজশাহী বিভাগের আশেপাশে এমন ইউনিক উদ্যোগ খুব একটা দেখা যায় না। এটি কেবল সেবা নয়, বরং একতার প্রতীক।” অনেক নেতা এই সংকটকালীন সময়েও অহেতুক গাড়ির বহর নিয়ে চলচ্ছে,কিন্তু সুমন তার ব্যতিক্রম।

স্থানীয়দের থেকে জানা যায়, রোববার (২৯ মার্চ) এশার নামাজের পর নির্ধারিত সময় অনুযায়ী এই বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় বাইক চালকদের বাড়ি বাড়ি গিয়ে মিজানুর রহমান সুমন সকলকে পেট্রোল পৌঁছে দেন।

তিনি বলেন, “আমরা একসাথে অন্যায় ও সংকটের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনাদের দোয়াই আমার একমাত্র শক্তি। আমি কোন নেতা নই, আমি জাতীয়তাবাদী যুবদলের সাধারণ একজন কর্মী। আপনাদের সন্তান। পরিশেষে সেই চিরচেনা আত্মবিশ্বাসী ভাষায় সুমন বলে —”কথায় নয়, কাজে বিশ্বাসী—জনগণের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com