• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৬
শিরোনামঃ
মডেল পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয়: বেলকুচি পৌর মেয়র পদে আলোচনার শীর্ষে বিএনপি নেতা হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল নন্দীগ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রাইমারী স্কুল শিক্ষকের মৃত্যু নিরাপদ সীমান্ত আন্দোলনে সংহতি: ‘অপহরণ, মাদক ও সন্ত্রাসমুক্ত টেকনাফ-উখিয়া চাই নন্দীগ্রাম থালতা মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বেলায়েত হোসেন আদর পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ আসামিদের হামলায় আহত ৫ সাপাহারে আধুনিক হিমাগার নির্মাণ ও আম বাজার স্থানান্তর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

Reporter Name / ১০২ Time View
শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মিজানুর রহমান, মাগুরা:                                            মাগুরা শ্রীপুরে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে সুরুজ আলী (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার দুর্গাপুর গ্রামের মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত সুরুজ আলী পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামের গুলবার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুরুজ আলী পাবনা থেকে কাজের সন্ধানে মাগুরার শ্রীপুরে এসেছিলো। আজ সকালে তিনি শ্রীপুরের সাচিলাপুর বাজার থেকে শ্রমজীবী হিসেবে দুর্গাপুর গ্রামের এক কৃষকের পেঁয়াজ তোলার কাজে যোগ দেন। বেলা সাড়ে ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন মিয়া বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সুরুজ আলীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com