• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

বর্ণাঢ্য আয়োজনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Reporter Name / ১৪৬ Time View
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসন কর্তৃক ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ০৬•০১মিনিটে উপজেলা শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা নিবেদনে স্তবকধনী, পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

‎ ২৬ শে মার্চ বৃহস্পতিবার জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের স্মরণে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে সকাল ০৬•০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ বার স্তবকধনি,পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সকাল ০৯ টার সময় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন ইউনিট,রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্কুল,কলেজ, মাদ্রাসা, সাংবাদিক সংগঠন সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মোঃ নাজমুল হাসান ও বেলকুচি পৌর বিএনপি’র সাবেক সদস্য মোঃ মনোয়ার চৌধুরী বাবুর ধারাবর্ণনায় পবিত্র কোরআন তেলাওয়াত,গীতা পাঠ, বেলুন ফেস্টুন উড়িয়ে, পায়রা উড়ানোর মধ্য দিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন  করে  ০১ মিনিট দাঁড়িয়ে নিরাবতা পালন করেন। বেলকুচি থানার এস আই আইনুল হকের প্যারেড পরিচালনায় শুরু হয় কুচকাওয়াজ অনুষ্ঠান। পরে একে একে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন কলাকৌশলীর মাধ্যমে ডিসপ্লে প্রদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানা অফিসার্স ইনচার্জ মোঃ ইমাম জাফর, মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ,উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও অতিথিদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com