• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

পোরশায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Reporter Name / ১৪৭ Time View
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতুষ্যে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং ৯টায় পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন। কুচকাওয়াজে ছালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। এছাড়ও ইউএনও রাকিবুল ইসলামের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়। এসময় স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সময় অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান গুলিতে অন্যান্যের মধ্যে কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। অপরদিকে, উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের পক্ষ থেকে নিতপুর কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতার হোসেন সুফি শাহ্, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা সহ বিএনপির দুই শতাধীক নেতাকর্মী এতে অংশ গ্রহণ করেন। দিবসটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র সহ বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা সহ ধর্মীয় উপসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত এবং প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। অপরদিকে, উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা সহ বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com