June 4, 2026, 5:03 pm
মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে সার্বিক উন্নয়ন বৃদ্ধি করতে উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তাগনের সাথে মতবিনিময় করেন সিরাজগঞ্জ- ৫ বেলকুচি এনায়েতপুর ও চৌহালী আসনে সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিম।
২৫শে মার্চ বুধবার সকালে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম উপজেলার প্রত্যেক দপ্তরের কর্মকর্তাগনের সাথে সুবিধা-অসুবিধার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মুলক আলোচনা করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, কি করলে উপজেলার জনগনের উন্নয়ন হবে, রাস্তা ঘাটের উন্নয়ন হবে, শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন উন্নয়ন বৃদ্ধি এবং কি পদক্ষেপ নিলে এলাকার উন্নয়ন হবে এসব বিষয়ে উপজেলা সরকারি কর্মকর্তাগনের নিকট জানতে চান তিতি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর, বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ আসফিয়া সাবেরিন, বেলকুচি উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর, প্রাণী সম্পদ অফিসার নাজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, মৎস্য অফিসার মোঃ আল মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা, প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, বেলকুচি উপজেলা তাঁত বোর্ডের লিয়াজো অফিসার মোছাঃ তন্নি, আনসার বাহিনী কর্মকর্তা মোস্তফা কামাল, আইসিটি অফিসার মোঃ ঈমান আলী, সমবায় অফিসার রানা ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, খাদ্য বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদিউল ইসলাম, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা তাহমিদুল ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা আব্দুল খালেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার চৌধুরী বাবু, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ,পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তার, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, যুবদলের সদস্য সচিব আলম প্রামানিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়সংকর শাহা, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সভাপতি মোঃ রেজাউল করিম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।