• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

৩নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান: দোয়া ও সমর্থন কামনা

Reporter Name / ১৪১ Time View
বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলামঃ

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোহাম্মদ শফিকুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে জনসাধারণের আস্থা অর্জন করেছেন।

মোহাম্মদ শফিকুর রহমান বর্তমানে হোয়াইক্যং ইউনিয়নের চিংড়ি উৎপাদন সংশ্লিষ্ট একটি সংগঠনের বিপ্লবী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি লম্বাবিল কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতির দায়িত্বে থেকে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সবসময় এলাকার উন্নয়ন, কৃষি ও মৎস্য খাতের প্রসার, এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে চিংড়ি উৎপাদন খাতে তার নেতৃত্বে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে অনেকেই উপকৃত হয়েছেন।

আসন্ন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি ইতোমধ্যে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “আমি যদি জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারি, তাহলে ৩নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”

এদিকে ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে তিনি দোয়া প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন এবং আগামী দিনে এলাকার উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্থানীয়দের মতে, তার সততা, নেতৃত্বগুণ এবং সামাজিক কর্মকাণ্ড তাকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com