• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

দলের নির্দেশ অমান্য করলে দল থেকে অব্যাহতি নেন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে:আবুল হোসেন খানের হুশিয়ারি

Reporter Name / ৩১৯ Time View
রবিবার, ২২ মার্চ, ২০২৬

মাইনুল ইসলাম (বাকেরগঞ্জ বরিশাল):

২২ মার্চ রবিবার দুপুর ২ টায় সংসদ সদস্য আবুল হোসেন খানের বাকেরগঞ্জ পৌরসভার বাসভবনে ঈদ পুনর্মিলনী -২০২৬ ও প্রীতি ভোজের আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলীয় নেতা কর্মী ছাড়াও বিপুল সংখ্যক লোকের উপস্থিতি ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্য আবুল হোসেন খান বলেন, দলের নির্দেশ অমান্য করলে দল থেকে অব্যাহতি নেন বিএনপি একটি জন নন্দিত দল, এদলের প্রতি জনগণের ভালোবাসা রয়েছে।কেউ নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য দলকে কলংকিত করবেন না, দল করতে হলে দায়িত্ববোধ থাকতে হবে।

তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য হুশিয়ারি উচ্চারণ করে বলেন,যারা দলের সাইনবোর্ড লাগিয়ে অন্য দলের জন্য কাজ করেছেন তাদের চিহ্নিত করা হবে। ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাদের উদ্দেশ্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, সিনিয়র নেতাদের সাথে সমন্বয় করে চলতে না পারলে আল্লাহর ওয়াস্তে দল থেকে অব্যাহতি নিয়ে চলে যান।

তিনি বলেন, সফল নেতা হতে হলে অবশ্যই জনগণের সাথে সুসম্পর্ক থাকতে হবে,আচার আচরণ ভালো করতে হবে ।নিজে নিজে নেতা ভাবলে চলবে না। প্রয়োজনে নতুনদের নিয়ে কমিটি গঠন করা হবে, কেননা বিএনপির প্রতি সাধারণ মানুষের গভীর ভালোবাসা রয়েছে। দলের প্রত্যেক নেতা, কর্মীর আলাদা আলাদা দায়িত্ব ও কাজ রয়েছে, যারা দায়িত্ব নিয়া দলীয় কাজ করতে ব্যর্থ হবেন তারা নিজে নিজে অব্যাহতি নিয়া চলে যান। দলের নির্দেশ না মেনে চলতে পারলে দয়া দলকে ক্ষতিগ্রস্ত করবেন না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com