• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫
শিরোনামঃ
নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

নাগেশ্বরীতে ছাত্রদলের ইফতার বিতরণ: শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া

Reporter Name / ১৭৬ Time View
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

 

মো: মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী, উপজেলা প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজানের শিক্ষা ও আদর্শকে সামনে রেখে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক মহতী ইফতার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ মার্চ, ২০২৬) নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের ব্যানারে স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রোকনুজ্জামান চৌধুরী টুকু-র ব্যক্তিগত সৌজন্য ও ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত এই কর্মসূচিটি কেবল ইফতার বিতরণেই সীমাবদ্ধ ছিল না; এটি পরিণত হয়েছিল জাতীয়তাবাদী আদর্শের এক মিলনমেলায়।

বিকেলের সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ছিল, তখন কয়েকশ’ সাধারণ মানুষ ও পথচারীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। ইফতারের আগ মুহূর্তে অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার চিরশান্তি এবং জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানানো হয়।

আয়োজক মোঃ রোকনুজ্জামান চৌধুরী টুকু তাঁর বক্তব্যে বলেন, “শহীদ জিয়ার উন্নয়ন আর দেশনেত্রীর ত্যাগ আমাদের রাজনৈতিক অস্তিত্বের মূল শক্তি। তাঁদের আত্মার মাগফেরাত কামনায় সাধারণ মানুষের মুখে ইফতার তুলে দিতে পেরে আমরা ধন্য। ছাত্রদল সবসময়ই গণমানুষের সেবায় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

উপস্থিত স্থানীয় সুধীজন ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। দোয়া শেষে নেতৃবৃন্দ নিজ হাতে ইফতারের প্যাকেটগুলো সাধারণ মানুষের হাতে তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com