• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭
শিরোনামঃ
নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

নওগাঁয় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে উপহার বিতরণ করলেন মাসুদ হাসান তুহিন

Reporter Name / ২০০ Time View
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মেহেদী হাসান (অন্তর), নওগাঁ জেলা প্রতিনিধিঃ

প্রতিবছরের ন্যায় এবছরও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁয় প্রায় ১৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৪টায় শহরের নাপিতপাড়ায় এ আয়োজন করা হয়। এ সময় তিনি দুধ, সেমাই, চিনি, লাচ্ছা, পোলাও চাল ও তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন। তার এই মানবিক উদ্যোগে এলাকার নিম্নআয়ের বহু পরিবার উপকৃত হয়েছে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছে।
মাসুদ হাসান তুহিন দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
বিশেষ করে করোনা মহামারির সময় তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে প্রশংসা অর্জন করেন। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগকালীন সহায়তায় তার সক্রিয় ভূমিকা স্থানীয়দের কাছে প্রশংসিত।
এ-সময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সহসভাপতি তৌহিদুল ইসলাম উজ্জ্বল, জেলা কৃষক দলের সদস্য সচিব এ টি এম ফিরোজ দুলু, ৫ নং ওর্য়াড বিএনপির সাভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাজ্জু, বিএনপি নেতা শেখ তারেক হাসান, শাহিন আলম, গোলাম মোস্তফা বাবর, সাকিবুল ইসলাম কাপ্টেন, রেজাউল ইসলাম প্রমুখ।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com