• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন

Reporter Name / ২৯৮ Time View
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‌্যালি শেষে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাংগ কুমার তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন ও অতিরিক্ত পুলিশ জয়ব্রত পাল উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও গরু ছাড়াও প্রাণিসম্পদ-সংক্রান্ত খাদ্য, ভ্যাকসিন, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করা হয়। মেলায় খামারি ও সাধারণ দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

পরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি, উদ্যোক্তা, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com