• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

রসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ

Reporter Name / ১৬১ Time View
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

 রংপুর অফিস

রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সিটি কর্পোরেশন প্রাঙ্গনে ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করেন সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাড. মাহফুজ উন নবী ডন। রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিখিলেন্দ্র গুহ রায়, সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজকুমার বিশ^াসসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাড. মাহফুজ উন নবী ডন বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকে প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তিনি কৃষকদের ঋণ মওকুফ করেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারীদের বেতন দিয়েছেন। আজ পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হলো। প্রধানমন্ত্রী দেশের সকল মানুষের উন্নয়ন নিয়ে কাজ করছেন। তাই দেশের সকল স্তরের নাগরিকদের দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি থেকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দল-মতের উর্ধ্বে থেকে আমি রংপুর সিটি কর্পোরেশনের সকল নাগরিকদের সেবা নিশ্চিত করবো। আমি মনে করি প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে পরিচ্ছন্নতা কর্মীরাএকটি পরিচ্ছন্ন নগরী হিসেবে উপহার দেবে বলে প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com