• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ত্রিশালে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter Name / ৬০৮ Time View
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নিজেস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি মাদরাসা পরিচালকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
গত ১৫ মার্চ জাতীয় দৈনিক বাংলার গৌরব পত্রিকায় “ত্রিশালে মাদরাসার পরিচালকের লালসার শিকার গৃহবধূ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়েছে, সংবাদে উল্লিখিত অভিযোগগুলো সঠিক নয় এবং কিছু তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
প্রতিবাদে উল্লেখ করা হয়, মোক্ষপুর ইউনিয়নের বাহারুল উলুম কওমী মাদরাসার পরিচালক রেজাউল করিমের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এতে তাঁর ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়।
সংবাদে বলা হয়েছিল, এক গৃহবধূকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে গত ১৪ মার্চ ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, ঘটনাটি নিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে সঠিক তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রতিবাদকারীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com