• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে রংপুরবাসীকে সর্বোচ্চ সেবা দেয়ার অঙ্গীকার রংপুর জেলা পরিষদের প্রশাসকের

Reporter Name / ১৫৪ Time View
সোমবার, ১৬ মার্চ, ২০২৬

রংপুর অফিস ॥

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে রংপুরবাসীকে সর্বোচ্চ সেবা দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন রংপুর জেলা পরিষদের নব-নিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) জেলা পরিষদে যোগদান করে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিয়মসহ পরিষদের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।
তিনি বলেন, রংপুর দীর্ঘদিন ধরে বঞ্চিত। রংপুরের মানুষেরা উন্নয়নের ছোঁয়া পায়নি। এবার দেশনেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিঁখুত নেতৃত্ব ও দিক নির্দেশনায় আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে রংপুরের উন্নয়নে কাজ করে যাব। জেলা পরিষদের দায়িত্ব পেয়েছি, আমার প্রধান কাজ হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে রংপুরবাসীকে সর্বোচ্চ সেবা দেয়া। কৃষকদের পানি সেচের ব্যবস্থা, সড়ক, ব্রিজ-কালভার্ট নির্মাণ, কয়লাখনি থেকে কয়লা উত্তোলন কার্যক্রম আরও গতিশীল করাসহ রংপুরকে এগিয়ে নিতে যা যা করার প্রয়োজন হবে আমি সেই কাজগুলো সততার সাথে করে যাব। এসময় নবনিযুক্ত প্রশাসক সাইফুল ইসলাম রংপুর জেলার উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। জেলা পরিষদের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com