• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০৫
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

দল-মতের উর্ধ্বে থেকে নাগরিকের সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের

Reporter Name / ৯৯ Time View
সোমবার, ১৬ মার্চ, ২০২৬

  1. দল-মতের উর্ধ্বে থেকে রংপুর সিটি কর্পোরেশনের সকল নাগরিকের সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নব-নিযুক্ত প্রশাসক ও মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নব চৌধুরী। সোমবার (১৬ মার্চ) সকালে রংপুর সিটি কর্পোরেশনের যোগদান করে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিয়মসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। নবনিযুক্ত প্রশাসক রংপুর সিটি কর্পোরেশনের বাজেট বৈষম্য নিরসন, যানজট নিরসন, শ্যামাসুন্দরী খালের সংস্কার, জলাবদ্ধতা নিরসন, বজ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ নগরীর সমস্যা নিরসনে কাজ করার কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানসহ অন্যরা।
  2. রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী চৌধুরী বলেন, রংপুর সিটি কর্পোরেশনের সমস্যা নিরসনে পুরো নগরবাসীর সহযোগিতা চাই। আমি একটি দল করলেও নগরবাসী হিসেবে প্রতিটি মানুষের সেবা নিশ্চিত করা হবে। রংপুর সিটি কর্পোরেশন বাজেট বৈষম্যের শিকার। আমি সচিবালয়ে গিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের সাথে দেখা করেছি এবং বাজেট নিয়ে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনের বাজেট বৈষম্য দূর করা হবে।
    তিনি আরও বলেন, শ্যামাসুন্দরী খাল রংপুর নগরীর ফুসফুস। এ খাল সংস্কারে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নগরীর ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করতে হবে। বজ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ নগরীর যে সব সমস্যা রয়েছে তা সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com