• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৫
শিরোনামঃ
মডেল পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয়: বেলকুচি পৌর মেয়র পদে আলোচনার শীর্ষে বিএনপি নেতা হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল নন্দীগ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রাইমারী স্কুল শিক্ষকের মৃত্যু নিরাপদ সীমান্ত আন্দোলনে সংহতি: ‘অপহরণ, মাদক ও সন্ত্রাসমুক্ত টেকনাফ-উখিয়া চাই নন্দীগ্রাম থালতা মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বেলায়েত হোসেন আদর পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ আসামিদের হামলায় আহত ৫ সাপাহারে আধুনিক হিমাগার নির্মাণ ও আম বাজার স্থানান্তর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী

Reporter Name / ২৩০ Time View
সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সারাদেশে খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে শস্য শ্যামলা বাংলাদেশে পরিণত করেছিলেন। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন ।

সোমবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বেলগাপুর থেকে জুলুপাড়া ১২০০ মিটার বিললতা খাল খনন উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নওগাঁ ধানের জন্য বিখ্যাত। আমাদের খাদ্যের যে চাহিদা সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। সেই লক্ষ্য নওগাঁসহ সারাদেশের সকল নদী-নালা ও খাল খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা হবে। নওগাঁ-১ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ -৫ আসনের সাংসদ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ -৪ আসনের সাংসদ ইকরামুল বারী টিপু, নওগাঁ-৩ আসনের সাংসদ ফজলে হুদা বাবুল, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. ইনামুল কবিরসহ জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসী।
জানা গেছে, সরকারের নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দেশজুড়ে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন স্থানে খাল পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এই উপ-প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৫ লাখ ১০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। খালটি খনন সম্পন্ন হলে প্রায় ১০৫টি পরিবার উপকৃত হবে এবং প্রায় ৫৭৫ হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com