• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৪
শিরোনামঃ
নন্দীগ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রাইমারী স্কুল শিক্ষকের মৃত্যু নিরাপদ সীমান্ত আন্দোলনে সংহতি: ‘অপহরণ, মাদক ও সন্ত্রাসমুক্ত টেকনাফ-উখিয়া চাই নন্দীগ্রাম থালতা মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বেলায়েত হোসেন আদর পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ আসামিদের হামলায় আহত ৫ সাপাহারে আধুনিক হিমাগার নির্মাণ ও আম বাজার স্থানান্তর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা

বেরোবিতে শতাধিক গাছ কর্তনে প্রতিবাদ

Reporter Name / ১১৩ Time View
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

 রংপুর অফিস
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শতাধিক গাছ কর্তনের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে হাতে একটি ব্যানার নিয়ে একাই দাঁড়িয়ে এ কর্মসূচী পালন করেন তিনি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আগে মরুভূমির মতো ছিল। পরবর্তীতে হাজার হাজার বৃক্ষরোপণের ফলে আজ ক্যাম্পাসের রূপ পাল্টে গিয়েছে। কিন্তু অসাধু সিন্ডিকেট পাঁয়তারা করে গত কয়েকদিনে শতাধিক গাছ কেটে ফেলেছে।
তিনি আরও বলেন, কোন যুক্তিতেই গাছ কাটা ঠিক নয়। শুনেছি সেই সিন্ডিকেট আরও শতাধিক গাছ কেটে ফেলবে। তারা ঈদের জামাত আদায়ের কথা বলে গাছ কাটছে। বেরোবি ক্যাম্পাসে তো অনেক ফাঁকা জায়গা পড়ে আছে, তাহলে কেন গাছ কাটার প্রয়োজন হলো। ধর্মকে ব্যবহার করে গাছের ব্যবসা চলছে কি না তা খতিয়ে দেখা উচিত। সেই সাথে গাছ হত্যার মতো ন্যাক্কারজনক কাজ বন্ধসহ গাছকাটা সিন্ডিকেটের সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনার তীব্র দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com