June 15, 2026, 2:06 pm

ডিমলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: ডিমলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: তৃপ্তি বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে অবস্থিত তৃপ্তি বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে কারখানায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *