• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

Reporter Name / ১৬৭ Time View
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা থেকে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হওয়া বেসরকারি সংস্থা (সাকো) এর নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম জহিরকে গ্রেফতার করেছেন পোরশা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় ও সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন এবং পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান এর সার্বিক তত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় এসআাই জিয়াউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের ৫সদস্যের একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে ৫ মার্চ দুপুরে রংপুর জেলার তাজহাট থানার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্তর মোড় হতে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জহুরুল ইসলাম জহির(৪০) উপজেলার দুয়াপাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। জানাগেছে, বেশ কয়েকজন গ্রাহক বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে আসামী জহুরুল ইসলাম দীর্ঘদিন পলাতক থাকায় তার নামে বিজ্ঞ আদালত হতে ৩টি সিআর সাজা পরোয়ানা ও ৪টি নরমাল সিআর পরোয়ানা ইস্যু করেন। মামলাগুলি হলো সাজাপ্রাপ্ত সিআর নং-৩১৪/২৪ (চাঁপাইনবাবগঞ্জ), সিআর নং-২২/২৩ (পোরশা), সিআর নং-১০৮/২৩ (পোরশা), নরমাল সিআর নং-১৫সি/২৪ (পোরশা), সিআর নং-২২/২৫ (পোরশা), সিআর নং-১৩৫/২৩ (সাপা) এবং সিআর নং-৫৩/২৩ (পোরশা)। বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জহুরুল ইসলাম সাকো নামে একটি এনজিও এর মাধ্যমে গ্রাহক সৃষ্টি করে পোরশা ও সাপাহার এলাকার নিরীহ লোকজনদের তিন থেকে চার কৌটি টাকা আত্মসাৎ করে দীর্ঘ কয়েক বছর আগে আত্মগোপন চলে যান। পলাতক অবস্থায় প্রতারক জহুরুল ইসলাম বিভিন্ন সময় ছদ্ম নাম ব্যবহার করেন এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকলেও তিনি ভারতে অবস্থান করছেন বলে তার নিজ এলাকায় লোকজনের কাছে প্রকাশ করেন। আদালতের পরোয়ানার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আসামীকে গ্রেফতার করা হয়। প্রতারক জহুরুলকে গ্রেফতার করায় পোরশা এবং সাপাহার এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করেন বলেও তিনি জানান। এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরো জানান, নওগাঁ জেলার বড় অপরাধী এবং ওয়ারেন্টিদের গ্রেফতারের ব্যাপারে জেলা পুলিশের তৎপরতা আগের চেয়ে জোরদার করা হয়েছে। এই ধরনের অপরাধীদের গ্রেফতারে সহযোগীতা করার জন্য তিনি জনগণকে তথ্য প্রদানের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com