• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫০
শিরোনামঃ
নন্দীগ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রাইমারী স্কুল শিক্ষকের মৃত্যু নিরাপদ সীমান্ত আন্দোলনে সংহতি: ‘অপহরণ, মাদক ও সন্ত্রাসমুক্ত টেকনাফ-উখিয়া চাই নন্দীগ্রাম থালতা মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বেলায়েত হোসেন আদর পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ আসামিদের হামলায় আহত ৫ সাপাহারে আধুনিক হিমাগার নির্মাণ ও আম বাজার স্থানান্তর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা

টেকনাফের ঝিমংখালীতে কেওড়া বাগান থেকে এসএমজি, বুলেট ও ম্যাগজিন উদ্ধার।

Reporter Name / ১২০ Time View
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলামঃ
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে একটি এসএমজি, বুলেট ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ ঝিমংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সীমান্তবর্তী কেওড়া বাগান এলাকায় তল্লাশি চালিয়ে একটি এসএমজি, কয়েক রাউন্ড বুলেট এবং একটি ম্যাগজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র পাচারের উদ্দেশ্যে এগুলো সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকলে অবৈধ অস্ত্র ও মাদক পাচার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com