• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name / ১৬৬ Time View
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মতিন গাজীঃ

যশোরের অভয়নগরে নিষিদ্ধ পলিথিন ব্যবহার, বিক্রি ও মজুদের অভিযোগে সুকদেব কুমার দত্ত নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মজুদকৃত প্রায় ৩১৫ কেজি পলিথিন জব্দ করা হয়। সোমবার (২ মার্চ) বিকালে নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে জরিমানা ও পলিথিন জব্দের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে নওয়াপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় সুকদেব কুমার দত্তের গুদামে মজুদকৃত ৩১৫ কেজি পলিথিন জব্দ করাসহ তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) মোতাবেক একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদ- এবং প্রায় ৩১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিন যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসোর্স অফিসার সৌমেন মৈত্রর জিম্মায় রাখা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com