• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫০
শিরোনামঃ
পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ আসামিদের হামলায় আহত ৫ সাপাহারে আধুনিক হিমাগার নির্মাণ ও আম বাজার স্থানান্তর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার

বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি

Reporter Name / ১২৪ Time View
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মোঃ আনোয়ার হোসেনঃ

​বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। গত সোমবার (২ মার্চ) বিটিসিএল-এর প্রধান কার্যালয় থেকে এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

​বিটিসিএল-এর জেনারেল ম্যানেজার (এইচআর-১) সজীব মাহমুদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাম্প্রতিক নির্দেশনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও কাজের গতিশীলতা বাড়াতে সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে এবং অফিস সময় শেষ হওয়ার আগে কর্মস্থল ত্যাগ করা যাবে না।

​আদেশে আরও উল্লেখ করা হয়, কোনো জরুরি প্রয়োজনে অফিস চলাকালীন কর্মস্থল ত্যাগ করতে হলে অবশ্যই ​ডিজিএম-এর অধিস্তনদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডি‌জিএম, ​ডিজিএম ও জিএম পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিজিএম, ​সিজিএম পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিএমডিসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। ​

নির্দেশনা অমান্য করলে বা বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করলে বিধি মোতাবেক কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালকের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে এবং অবিলম্বে তা কার্যকর হবে। এছাড়াও ​সংশ্লিষ্ট সকল সিজিএমকে তাদের অধীনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি গুরুত্বের সাথে অবহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com