• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৬৭ Time View
সোমবার, ২ মার্চ, ২০২৬

বানী ইসরাইল হিটলার, রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলা-তে সার সংকট নিরসন ও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অনিয়মের দায়ে তিনজন সার ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (০২ মার্চ ২০২৬) পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার-এর সার্বিক সহযোগিতায় পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন-এর কার্তিকপাড়া বাজার এলাকায় অবস্থিত সার দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কৃষকদের কাছে সার সরবরাহ না করা এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিনটি সার দোকানকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুতকৃত সার সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিক্রয় নিশ্চিত করা হয়।

এ সময় কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী দোকান থেকে সার সংগ্রহ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com