• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২০
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

শহীদ মাওলানা আমিরুল ইসলামের ১৩তম শাহাদাত বার্ষিকী: দেড় দশকেও মেলেনি বিচার, ক্ষুব্ধ জনপদ!

Reporter Name / ১০১ Time View
রবিবার, ১ মার্চ, ২০২৬

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার হাফেজ মাওলানা মোঃ আমিরুল ইসলামের ১৩তম শাহাদাত বার্ষিকী। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বাঘা বাজারে দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এক যুগ পেরিয়ে তেরো বছরে পদার্পণ করলেও আজও বিচারের বাণী নিভৃতে কাঁদছে।

৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে দীর্ঘ দেড় বছর অতিক্রান্ত হওয়ার পরও হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান না হওয়ায় জনমনে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বাঘা বাজারের সেই বীভৎস হত্যাকাণ্ড কেবল একটি জীবন কেড়ে নেয়নি, বরং স্তব্ধ করে দিয়েছিল একটি আদর্শিক কণ্ঠস্বরকে। সেই রক্তাক্ত স্মৃতি আজও বাঘাবাসীর বিবেককে নাড়া দেয়। শহীদের স্মরণে আজ বিভিন্ন দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

তবে অনুষ্ঠান ছাড়িয়ে বড় হয়ে উঠেছে ‘ন্যায়বিচার’ না পাওয়ার আক্ষেপ।

ছাত্রশিবির বাঘা উপজেলা উত্তর সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি মোঃ বুরহান কবির এক বিবৃতিতে বলেন, “শহীদের রক্ত বৃথা যেতে পারে না। অত্যন্ত দুঃখজনক যে, ৫ আগস্ট পরবর্তী দেড় বছর পার হলেও বিচার প্রক্রিয়া এখনো অন্ধকারেই রয়ে গেছে। মনে হচ্ছে একটি মহল ইচ্ছাকৃতভাবে মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলতে চাই, ন্যায়বিচার বিলম্বিত করা মানেই ন্যায়বিচার অস্বীকার করা।”

বিবৃতিতে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, শহীদের রক্তের সাথে এই অবহেলা জাতি কখনো ক্ষমা করবে না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যতদিন পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হবে, ততদিন রাজপথে প্রতিবাদের কণ্ঠ থামবে না।

এদিকে আজকের এই দিনে স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন শহীদ আমিরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করেছে। মহান আল্লাহর দরবারে তার শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা এবং জান্নাতুল ফেরদাউস নসিবের দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com