• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৩
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

সান্তাহারে সহজ পথে সচেতন প্রাণ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার বিতরণ 

Reporter Name / ২৯৪ Time View
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের
সহজ পথে সচেতন প্রাণ কল্যাণ সংস্থার উদ্যোগে দুই শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এই সংস্থার পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে আজ  সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই কর্মসূচি সম্পন্ন হয়। পবিত্র রমজানের ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা ছড়িয়ে দিতে সংস্থার নিয়মিত সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত সংস্থার প্রতিনিধিরা জানান, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের এই পবিত্র মাসে কিছুটা স্বস্তি দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যতে আমাদের এই সেবা মূলক কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ইফতার বিতরণ কালে সংস্থার স্বেচ্ছাসেবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুবিধা বঞ্চিত মানুষেরা এই সাহায্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সংস্থার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য: সহজ পথে সচেতন প্রাণ কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য এবং আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com