• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৫
শিরোনামঃ
পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ আসামিদের হামলায় আহত ৫ সাপাহারে আধুনিক হিমাগার নির্মাণ ও আম বাজার স্থানান্তর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার

কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে শিশু সহ আহত ৩

Reporter Name / ১১২ Time View
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

বাণী ইসরাইল হিটলার, রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা রেলক্রসিং এলাকায় ট্রাকের সঙ্গে কমিউটার ট্রেনের সংঘর্ষে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠবোঝাই একটি ট্রাক উঁচু রাস্তার কারণে রেলক্রসিংয়ের ওপর উঠে আটকে যায়। এ সময় রাজশাহীগামী কমিউটার ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রসিংম্যান ট্রেন থামানোর জন্য লাল পতাকা প্রদর্শন করলেও ট্রেনটি ধীরগতিতে না এসে সামনে এগিয়ে যায় এবং ট্রাকটির সঙ্গে সজোরে সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি প্রায় ৫০ মিটার দূরে ছিটকে গিয়ে রেললাইনের পাশের একটি বাড়ির ওপর পড়ে। এতে বাড়িটি আংশিকভাবে ধসে যায়। ঘরের ভেতরে থাকা একই পরিবারের সদস্যরা গুরুতর আহত হন। আহতরা হলেন সানুয়ারা(৫৫), ও সাবিবা ২৫ ও দুই বছরের শিশু আলি।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুই বছরের শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংটির অবকাঠামোগত দুর্বলতা ও রাস্তার উচ্চতার পার্থক্যের কারণে ভারী যানবাহন চলাচলে প্রায়ই ঝুঁকি তৈরি হয়।
রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি ক্রসিংয়ে আটকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রেনচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com