• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name / ২৮২ Time View
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

​বরিশালের বাকেরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাকেরগঞ্জ উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় বি-রিভার ক্যাফেতে এ আয়োজন সম্পন্ন হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। তিনি তার বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
​ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফিরোজ আলম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি সহকারী অধ্যাপক বশির উদ্দিন এবং বাকেরগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা নুরুল হক, বাকেরগঞ্জ উপজেলা মিডিয়া বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আলামিন ।
​বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি স্থানীয় উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপজেলার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com