• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১
শিরোনামঃ
বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান

মাগুরায় ঈদের চাল বরাদ্দ কমিটিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

Reporter Name / ২৪৪ Time View
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় ঈদের চাল বরাদ্দ কমিটিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি সহ ১৫ জন আহত হয়েছে।আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাটিকা ডাঙ্গা এলাকাই বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চাল বিতরণ কমিটিকে কেন্দ্র করে ওয়ার্ড কমিটির নেতাদের সঙ্গে স্থানীয় বিএনপির সমর্থকদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ বিএনপির বাটিকাডাঙা মোড়ের কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন।

বিএনপির ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম দাবি করেন, দেশীয় অস্ত্র নিয়ে একদল ‘বিএনপি নামধারী’ ব্যক্তি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। তার অভিযোগ, এ ঘটনায় আওয়ামী লীগের লোকজনও জড়িত থাকতে পারে।
সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী বাটিকাডাঙা মোড় থেকে শিবরামপুর মোড় পর্যন্ত অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিক্ষুব্ধরা সরে যায়।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে ৭ থেকে ৮ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। কারা হামলায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com