June 4, 2026, 10:17 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

শিবচরের নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা

নাজমুল হোসেন লাবলু, শিবচর উপজেলা প্রতিনিধিঃ

মাদারীপুর-১(শিবচর) আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সাইদ উদ্দিন আহমাদ হানজালার সঙ্গে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য জনাব সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এইচ এম ইবনে মিজান। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের সমস্যা ও মতামত তুলে ধরেন।

প্রধান অতিথি বলেন, আপনাদের সঙ্গে নিয়ে উপজেলার সকল সিন্ডিকেট ভেঙে দেব। আমি শুধু এমপি নই, আপনাদের ভাই। তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং প্রশাসনকে জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন। তিনি আরও বলেন,
শিবচরবাসীকে ওয়াদা দিয়েছিলাম, নির্বাচিত হলে শিবচরকে মাদকমুক্ত করব। আমি নির্বাচিত হওয়ার পর ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ মাদক কমেছে। বাকি ৫০ শতাংশ দূর করতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। তিনি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও সুন্দর শিবচর গড়ে তুলতে সকল কর্মকর্তা ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।শিবচর উপজেলার প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, জনসেবা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা সহকারী ভূমি কমিশনার শাইখা সুলতানা, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, শিবচর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোঃ সালাহউদ্দিন কাদের, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা তপন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলিমুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্ত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *