• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বাঘায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংসদ সদস্য বরাবর শামীম সরকারের স্মারকলিপি!

Reporter Name / ১৫৯ Time View
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ
রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা সার্জারি ও ডেন্টাল সেবাসহ গুরুত্বপূর্ণ সাতটি চিকিৎসা কার্যক্রম দ্রুত চালুর দাবিতে সোচ্চার হয়েছে রাজশাহী জেলা ছাত্রদল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ-এর নিকট এই দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

স্মারকলিপি প্রদানের পর সেটির অনুলিপি বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকটও জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বেশ কিছু জরুরি দাবি উত্থাপন করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য দাবি সমূহ, সার্জারি ও ডেন্টাল ইউনিট: দীর্ঘদিন বন্ধ থাকা সার্জারি বিভাগ ও দন্ত চিকিৎসা কার্যক্রম অবিলম্বে সচল করা। পরীক্ষা-নিরীক্ষা: ইসিজি (ECG) সেবা নিয়মিতকরণ এবং আধুনিক প্যাথলজি সুবিধা নিশ্চিত করা। ঔষধ সরবরাহ: কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় ঔষধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। বিশেষায়িত কার্ড: ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য মাসিক ঔষধ কার্ডের ব্যবস্থা করা। ভ্যাকসিন কার্যক্রম: টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল ও সহজলভ্য করা।

এছাড়াও স্মারকলিপিতে জানানো হয়, এসব গুরুত্বপূর্ণ সেবা স্থানীয়ভাবে না পাওয়ায় দরিদ্র ও অসহায় রোগীরা দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা নিতে গিয়ে সময় ও অর্থের অপচয়সহ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। জনস্বার্থ বিবেচনা করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অচলাবস্থা দ্রুত নিরসন করে স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্য সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে স্থানীয় জনসাধারণ ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানকালে জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বলেন, “বাঘা উপজেলার হাজার হাজার সাধারণ মানুষ উন্নত চিকিৎসার আশায় সরকারি এই হাসপাতালে আসেন। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের সঠিক ব্যবহারের অভাবে তারা সেবা বঞ্চিত হচ্ছেন। আমরা চাই মাননীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে অতি দ্রুত এই সংকটগুলো সমাধান হোক।”

তিনি আরও জানান, সাধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রদল সাধারণ জনগণের পাশে থেকে জনমত গঠন করে যাবে।

স্মারকলিপির অনুলিপি গ্রহণ করে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দিয়েছেন। তারা জানান, সীমিত সম্পদের মধ্যেও সেবাগুলো পুনরায় সচল করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com