March 3, 2026, 12:19 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

নন্দীগ্রামে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মিলন হোসেন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে মানববন্ধনে রূপ নেয়। এ সময় শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং মিলন হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নরুনবী, সাংগঠনিক সম্পাদক আলামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা বলেন, মিলন হোসেন আমাদের সংগঠনের সক্রিয় কর্মী ছিল। তাকে পরিকল্পিতভাবে পূর্বশত্রুতার জেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে স্পষ্টভাবে বলতে চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, একজন নিরীহ কিশোরকে রাতের অন্ধকারে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, অথচ এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি এটি অত্যন্ত দুঃখজনক। আমরা থানা পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে নন্দীগ্রাম থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। কিন্তু প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, তাহলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো। মিলন হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নরুনবী বলেন, মিলনের পরিবার আজ শোকাহত। আমরা তাদের পাশে আছি। খুনিদের গ্রেপ্তার না করলে শুধু থানা নয়, আমরা বগুড়া পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ও ঘেরাও করবো। ছাত্রসমাজ অন্যায়ের বিরুদ্ধে আপস করবে না।
বক্তারা আরও বলেন, মিলন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামের দিলবর হোসেনের ছেলে মিলন হোসেন (১৭) নামের ওই কিশোরকে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে হত্যা করা হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিহতের বাবা ১৩ জনের নাম উল্লেখ করে নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারে কাজ করছে। ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কর্মসূচি শেষে নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে, যার মধ্যে থানা ও এসপি অফিস ঘেরাও অন্তর্ভুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *