• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৯
শিরোনামঃ
ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত আটক নন্দীগ্রামে খাস জমি দখল করে চলাচলের রাস্তা বন্ধ করায় অবরুদ্ধ ৪ পরিবার প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের লালপুর থানার জুয়া বিরোধী অভিযান আটক ২ ধামইরহাটে বিভিন্ন মাদরাসায় ১৪ বিজিবি কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ বগুড়া অঞ্চলে সর্বোচ্চ গ্রাহক সংগ্রহের স্বীকৃতি পুরস্কার পেল নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার গাজিউল হক সান্তাহারে খাজনা জালিয়াতির অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা; গ্রেপ্তার-১ বগুড়া অঞ্চলে সর্বোচ্চ গ্রাহক সংগ্রহের স্বীকৃতি পুরস্কার পেল নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার গাজিউল হক ফ্যাসিবাদের পতন হলেও বহাল তবিয়তে আজিজুল, সিরতা ইউনিয়নে অনিয়ম ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে সমাজসেবক লুৎফরের রাস্তা সংস্কার

পুলিশসহ শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Reporter Name / ৯৯ Time View
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ আনোয়ার হোসেনঃ

​দীর্ঘ দেড় যুগ পর নির্বাচিত সরকারের অধীনে দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজানোর বার্তা দিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ের মধ্যে জনগণের আস্থা অর্জন করে জনআকাঙ্ক্ষা পূরণ করতে হবে। ​বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে আয়োজিত প্রথম মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

​স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। তাই আমাদের কাছে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। সেই প্রত্যাশা পূরণে আমরা নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়ন করতে চাই। বিশেষ করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে গণতান্ত্রিক সংস্কার আনা আমাদের প্রধান লক্ষ্য।”
​তিনি আরও উল্লেখ করেন যে, এই সংস্কার প্রক্রিয়ায় কোন কাজগুলো আগে করা প্রয়োজন, তা দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারণ করতে হবে।

​মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও পেশাদারিত্ব বৃদ্ধির ওপর জোর দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রতিষ্ঠানগুলোর নৈতিক মান উন্নয়নের মাধ্যমে আমরা মানুষের আস্থা ফেরাতে চাই। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে।” তবে নতুন নিয়োগ ও বাজেট মঞ্জুরির ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের বিষয়টিও তিনি উল্লেখ করেন। ​আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নের জন্য একটি সঠিক পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী উপস্থিত দপ্তর প্রধানদের নির্দেশ দেন, ​নিজ নিজ দপ্তরের উন্নয়ন ও সংস্কারের জন্য দ্রুত পরামর্শ ও সুপারিশমালা তৈরি করতে হবে, ​পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে পেশাদারিত্ব বজায় রাখতে হবে, ​সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্য অর্জনে কাজ করতে হবে, ​সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ দেলোয়ার হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম-সহ মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com