March 3, 2026, 9:39 am

শিরোনাম :
পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর! রাসিকের প্রশাসক পদে আলোচনায় সাবেক মেয়র বুলবুল

ধামইরহাটে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে যুব কর্মশালা

ধামুরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে ব্র্যাকের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামুলক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী সকাল ১০ টায় সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি) ব্র্যাক এরিয়া অফিস ধামইরহাট শাখার আয়োজনে যৌন হয়রানী, বাল্য বিবাহ সহ বিভিন্ন বিষয়ে এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে যুব কর্মশালায় অংশ নেন ব্র্যাক আইডিপি’র বিভিন্ন কর্ম এলাকার ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার। কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির এরিয়া ম্যানেজার মো. সায়েদুজ্জামান সোহেল, কর্মশালা পরিচালক ব্র্যাক আইডিপি’র রাজশাহীর জেন্ডার ইকুয়ালিটি এন্ড উইমেন ইমপাওয়ারমেন্ট এর সিনিয়র অফিসার লাভলী হেমরম, আইডিও সোনারাম মার্ডি, পিও মো. লুৎফর রহমান, মোছা. সুফিয়া খাতুন প্রমুখ। প্রধান অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার তরুন-তরুনীদের মাঝে ভিডিও চিত্রসহ প্রদর্শনী ও সার্বিক কর্মশালা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *