June 15, 2026, 10:05 am

শিরোনাম :
রাজশাহীতে সন্ত্রাসীদের কবলে সাংবাদিক তন্ময় দেবনাথ রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা আলোচনা অনুষ্ঠিত নন্দীগ্রামে গলায় দড়ি দিয়ে সিএনজি চালকের আত্মহত্যা সান্তাহারে বিদ্যুৎ এর তারে জড়িয়ে প্রান গেল কিশোরের সান্তাহারে রাকিকা আক্তার রাকার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন  শিবিরের ধর্ষণের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার নন্দীগ্রামে পিইপির মানবিক উদ্যোগে ৩১ হতদরিদ্র পরিবার পেল সহায়তা টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার

রাজশাহীতে দৈনিক উপচার পত্রিকার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া !

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মরহুম আবদুল্লাহ আল মাহমুদ বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পত্রিকার প্রধান কার্যালয়ে দৈনিক উপচার পরিবার এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি সারাদেশের সকল প্রয়াত সাংবাদিকদের জন্য দোয়া এবং অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করা হয়।

দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক উপচার পত্রিকার যুগ্ম সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সুরুজ আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদ-এর সম্পাদক ও রাজশাহী এডিটরস ফোরাম-এর সভাপতি মোঃ লিয়াকত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গণধ্বনি প্রতিদিন-এর সম্পাদক ও রাজশাহী এডিটরস ফোরামের দপ্তর সম্পাদক ইয়াকুব শিকদার, মাইটিভি-এর ব্যুরো প্রধান শাহারিয়ার অন্তু, আরটিভি-এর জেলা প্রতিনিধি মোস্তাফিজ রকি, প্রকাশকাল-এর সম্পাদক রাজিব আলি রাতুল, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি ও আমার দেশ-এর ফটোসাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, রাজশাহী প্রেসক্লাব-এর দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবু, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর কমিটির সভাপতি মাসুদ পারভেজ চৌধুরী, সাধারণ সম্পাদক আর.বি.এস পাভেল, বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তন্ময় দেবনাথসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হেতমখাঁ বড় মসজিদের সহকারী ইমাম মাওলানা মোঃ হাবিবুর রহমান হাবিব।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, মরহুম আবদুল্লাহ আল মাহমুদ বাবলু ছিলেন সাহসী ও নীতিনিষ্ঠ সাংবাদিক। তিনি বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি মানুষের অধিকার রক্ষার দায়িত্ব। বাবলু ভাই সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন, যা নতুন প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”

বিশেষ অতিথিরা বলেন, বাবলুর সততা, সাহসিকতা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা তাঁকে সবার কাছে শ্রদ্ধেয় করে তুলেছিল। তাঁরা আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা রক্ষায় তাঁর আদর্শ অনুসরণ করা জরুরি।”

সভাপতির বক্তব্যে মোঃ নুরে ইসলাম মিলন বলেন, “মরহুম বাবলু শুধু একজন সম্পাদক নন, তিনি ছিলেন সাংবাদিকদের অভিভাবকসুলভ নেতা। তাঁর রেখে যাওয়া আদর্শ ও নীতিকে ধারণ করেই দৈনিক উপচার এগিয়ে যাবে।”

অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *