• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১৪
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নন্দীগ্রামে নেতা-কর্মীদের ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন

Reporter Name / ১৪৭ Time View
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। নির্বাচনে বিজয়ের পর গতকাল শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। এ সময় সাবেক উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুর রহমান খাঁন শামীম চৌধুরী, একে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান বিপ্লব রহিম, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বি তোহা, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, জেলা জিসাসের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, পৌর কৃষকদলের সভাপতি ও সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহ্বায়ক আরিফুর ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, পৌর স্বেচ্ছাসেকদলের আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নরুনবী’সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com