June 4, 2026, 11:36 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

নন্দীগ্রামে বিজয়ের আনন্দে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শুকরিয়া আদায়পূর্বক দোয়া অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেনের বিজয় এবং দেশব্যাপী বিএনপি প্রার্থীদের নিরঙ্কুশ সফলতা উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বাদ আসর নন্দীগ্রাম কলেজ জামে মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীরা ও মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও বিএনপির বিজয় উপলক্ষে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করা হয়। দেশের শান্তি, উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে দলীয় নেতৃত্বের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলী, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও ভাইস চেয়ারম্যান এ কে আজাদ, সাবেক পৌর বিএনপির সভাপতি ও ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহিম, জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি তোহা, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কোরবান আলী, মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু,পৌর স্বেচ্ছাসেবক দলের , সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী,উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, সাংগঠনিক সম্পাদক আলামিন, মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদসহ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, জনগণের প্রত্যাশা ও আস্থার ফলেই এ বিজয় এসেছে। তারা জানান, জনগণের অধিকার রক্ষা, গণতন্ত্র সুসংহত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ বজায় রেখে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক সফলতার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে দলকে আরও শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে জনকল্যাণমূলক কর্মসূচি জোরদার করার কথাও তারা উল্লেখ করেন। মিলাদ ও দোয়া শেষে নেতাকর্মীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় হয়। উপস্থিত নেতারা আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশের সার্বিক অগ্রগতি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *