June 5, 2026, 1:43 am

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

বগুড়া-৩ আসনে জয়ী বিএনপি প্রার্থী মহিত তালুকদার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার দুই উপজেলার ১১৮টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ২৬ হাজার ৬৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নূর মোহাম্মাদ আবু তাহের।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত নির্বাচনী ফলাফল কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে আদমদীঘি উপজেলায় ৬১টি কেন্দ্রের প্রাপ্ত ভোট অনুযায়ী বিএনপির ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার ভোট পেয়েছেন ৬৯ হাজার ৪৪৩ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নূর মোহাম্মাদ আবু তাহের পেয়েছেন ৫১ হাজার ৯০৪।
এ ছাড়া ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী শাহজাহান আলী তালুকদার পেয়েছেন ১ হাজার ৬৮ ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী শাহিনুল ইসলাম পেয়েছেন ৮২০ ভোট। এই উপজেলায় প্রদত্ত ভোটের শতকরা হার ৭১.৫৩%। বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ২৮৮।
এদিকে দুপচাঁচিয়া উপজেলায় ৫৭টি কেন্দ্রের প্রাপ্ত ভোট অনুযায়ী বিএনপির আব্দুল মহিত তালুকদার ভোট পেয়েছেন ৫৭ হাজার ২৩১ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নূর মোহাম্মাদ আবু তাহের পেয়েছেন ৫৭ হাজার ৭৭২।
উল্লেখ্য, এবারের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদারের বাবা প্রয়াত আব্দুল মজিদ তালুকদার বিএনপির প্রার্থী হয়ে ১৯৭৯, ১৯৯১ সালে এবং একই বছরের জুনের নির্বাচনে তৃতীয়বার সংসদ সদস্য হন।
এরপর তার আপন বড় ভাই প্রয়াত আব্দুল মোমিন তালুকদার খোকা ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার প্রথমবার এ আসনে আব্দুল মহিত তালুকদার সংসদ সদস্য নির্বাচিত হলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *