June 5, 2026, 1:36 am

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

প্রশাসনের দূর্বলতার মধ্য দিয়ে নির্বাচন হলে ভোটের ফলাফল ও সুষ্ঠু ভোট নিয়ে শংঙ্কা তৈরী হবে …. রংপুরে আখতার হোসেন

 রংপুর অফিস

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন বলেছেন, প্রশাসন দূর্বলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রশাসনের দূর্বলতার মধ্য দিয়ে নির্বাচন হলে ভোটের ফলাফল ও সুষ্ঠু ভোট নিয়ে শংঙ্কা তৈরী হবে। সুষ্ঠু ভোট আয়োজনে প্রশাসনকে আজকের দিনে সর্বোচ্চ সতর্ক ও পেশাদারিত্বের সাথে সমস্ত প্রতিকূল পরিবেশ মোকাবেলার জন্য আহ্বান জানাই। প্রশাসনকে আশ^স্ত করতে চাই, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারলে জনগণ আপনাদের পাশে থাকবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকালে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ভায়েরহাট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, আমরা প্রশাসনের দূর্বলতা লক্ষ্য করছি। অনেক জায়গায় প্রচারণার চালানোর সময় আমাদের নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে। আমাদের নামে মিথ্যা গুজব রটানো হয়েছে। সকল প্রতিকূলতা কাটিয়ে ভোটাররা শাপলা কলিতে ভোট দেবেন এবং শাপলা কলি মার্কা বিজয়ী হবে এই প্রত্যাশা করছি।
তিনি বলেন, গণঅভ্যূত্থানের পর একটি পরিবর্তিত পরিবেশে মানুষ ভোট দেয়ার সুযোগ পেয়েছে। তবে গতকাল রাত থেকে সারাদেশে বিভিন্ন জায়গায় অনিয়ম দেখা গেছে। শাপলা কলি, জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের হুমকি, ধামকি, মারামরি, রক্তপাত ঘটানো হয়েছে। এসব বিষয় নিয়ে আমরা শংঙ্কিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *