• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ইনসাফ ভীত্তিক দেশ গঠনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: মাহামুদুন্নবী তালুকদার

Reporter Name / ১৬৫ Time View
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

মাইনুল ইসলাম বরিসালঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ১১ দলীয় ঐক‍্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদপ্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনের নির্বাচন।

তাই ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনে সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে একমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দাঁড়িপাল্লা। এজন্য সবাইকে তিনি ন্যায় প্রতিষ্ঠায় চাঁদাবাজের হাত থেকে পরিত্রাণ পেতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে গনমিছিল পূর্ব জনসভায় ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য একে এম ফখরুদ্দিন খান রাজি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম।

জনসভা শেষে বিশাল নির্বাচনী গণমিছিলটি বের হয়ে বাকেরগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাকেরগঞ্জ জেএস ইউ মডেল হাই স্কুল মাঠে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com