• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০০
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

আগামীর ১২ তারিখের ভোট হবে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে—-মুফতি রেজাউল করিম

Reporter Name / ১৭৫ Time View
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

আগামীর ১২তারিখের ভোট হবে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। ইনসাফের শরীয়াহ যারা চায়না তাদের বিরুদ্ধে। অতিতে যা হয়েছে আগামীতে বাকেরগঞ্জবাসী আর ভুল করবে না। বাকেরগঞ্জবাসীর সাথে চরমোনাই নিবিড় সম্পর্ক। আগামী দিনে বাকেরগঞ্জবাসী হাতপাখা মার্কায় ভোট দিয়ে শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে নির্বাচিত করে সংসদে পাঠাবে।

সোমবার রাতে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে ইসলামী আন্দোলন মনোনীত মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের হাতপাখা মার্কার নির্বাচনী জনসভায় দলের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাকেরগঞ্জের একজন প্রাথী বলে তিনি নাকি ভোট করবে কার বিরুদ্ধে প্রার্থী খুঁজে পায়না। হিংসা করবেন না। আপনি কেন ভুলে যান অহংকার পতনের মূল। আগামীর বাংলাদেশে বাকেরগঞ্জবাসী ইনসাফের মার্কা, কুরআন সুন্নাহর মার্কা হাত পাখায় ভোট দিয়ে নির্বাচিত করবে।

গণ মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার, ঝালকাঠী-নলছিটি আসনের সংসদ সদস্য প্রার্থী নওমুসলিম সিরাজুল ইসলাম সিরাজী,জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল্লাহ আজাদী প্রমূখ।

জনসভা শেষে নির্বাচনী গণমিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান করে প্রদক্ষিণ করে পুনরায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com