March 3, 2026, 3:45 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

দেশ পরিচালনায় জামায়াত-এনসিপি’র পরিকল্পনা না থাকায় বিএনপি’র নামে অপ-প্রচার চালাচ্ছে … রংপুরে ছাত্রনেতা আবিদুল ইসলাম খান

রংপুর অফিস

ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, সংস্কারের বিষয়ে বিএনপিকে নিয়ে অপ-প্রচার চালানো হচ্ছে। বিএনপি নাকি সংস্কার চায় না। অথচ দেশের গোটা রাজনৈতিক দলকে সংস্কার শিখিয়েছে বিএনপি। ২০২৩ সালের জুলাই মাসে ৩১ দফা সংস্কার প্রকাশ করেছে বিএনপি। একদিকে যেমন সংস্কার প্রয়োজন, অন্যদিকে খেটে খাওয়া মানুষের জন্য পরিকল্পনা প্রয়োজন। সেই থেকে বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে আসছে। এটি নিয়ে অপ-প্রচার চালানো হচ্ছে। দেশ পরিচালনায় জামায়াত-এনসিপি’র পরিকল্পনা না থাকায় বিএনপি’র নামে অপ-প্রচার চালাচ্ছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে কাউনিয়া উপজেলার হারাগাছ উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৪ আসনে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবিদুল ইসলাম খান বলেন, তিস্তায় যখন পানি প্রয়োজন তখন পানি থাকে না, যখন প্রয়োজন নাই তখন ভারত পানি দিয়ে ভাসিয়ে দেয়। তিস্তা বাঁচাতে হবে। আমরা আপোষহীন, কোন অপশক্তি আমাদের দায়িত্বে আনবে না। বিএনপি কোন অপশক্তির উপর নির্ভরশীল নয়। বিএনপি বাংলাদেশপন্থী দল। ভারতের কাছে, পাকিস্তানের পিন্ডি বা কোন সামাজ্র্যবাদী রাষ্ট্রের কাছে মাথা নত করবে না। আমরা পাশর্^বর্তী দেশকে বলতে চাই সবার আগে বাংলাদেশ।
তিনি বলেন, জামায়াত-এনসিপি আমেরিকান দূতাবাসে গিয়েছিল। তারা বলেছে দলের নামের আগে ইসলাম থাকলেও আমরা ইসলাম কায়েম করবো না। শরীয়াহ আইন কায়েম করবো না। আমাদের প্লিজ ক্ষমতায় বসান। ক্ষমতার মালিক আল্লাহ, জনগণ আমাদের দায়িত্ব দিতে পারে।
তিনি আরও বলেন, জামায়াত-এনসিপি ইসলাম নিয়ে খেলা করে। ধর্মীয় মূল্যবোধে আঘাত করেছে। আমি বলতে চাই, তুমি জান্নাতে যাইতে পারবা কি না তুমিই জানো না। জান্নাতের টিকেট বিক্রি করে তুমি শিরক করছো।
জামায়াতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক নিয়ে তিনি বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক করা সহজ না। বিশে^র কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে অ্যাকাউন্ট ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে ফেরত দেয়া হয়। সাধারণ ব্যক্তি হলে ৭ দিনের মধ্যে পুনঃরুদ্ধার করা যায়। জামায়াতের আমিরের নারী বিদ্বেষী পোস্ট ভাইরাল হওয়ার পর পোস্ট ডিলেট করে তারা বলে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এনিয়ে বঙ্গভবনের এক সরকারী কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও ডিবি পরবর্তীতে বলেছে ওই কর্মকর্তাকে গ্রেফতারের মত কোন প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে আদালত তাকে জামিন দিয়েছে। তারা নিজেদের অন্যায় ঢাকতে অন্যের উপর জুলুম করেছে। এটি বরদাস্ত করা হবে না। তারা কর্মজীবি নারীদের নিয়ে আপত্তিকর কথা বলেছে, যা দেশের নারীরা বরদাস্ত করবে না।
বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম দিনার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর-৪ আসনে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা, জেলা ছাত্রদলের সভাপতি শরীফ নেওয়াজ জোহা, সাধারণ সম্পাদক আফতাব জামান সুজনসহ অন্যরা। সর্বস্তরের হারাগাছবাসীর ব্যানারে আয়োজিত জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হারাগাছের সহস্রাধিক সাধারণ মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *