• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রংপুরে সেনাবাহিনীর হেলিড্রপ মহড়া

Reporter Name / ১৮৬ Time View
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

 রংপুর অফিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রংপুরে সেনাবাহিনীর হেলিড্রপ মহড়া হয়েছে। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসানের নির্দেশে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে সেনাবাহিনীর কমান্ডো দল হেলিকপ্টারে করে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে আসেন। এ সময় নির্বাচনের দিন রংপুর বিভাগের ৮ জেলার দূর্গম এলাকার কোন কেন্দ্রে বিশৃঙ্খলা হলে প্রশিক্ষিত কমান্ডোরা হেলিকপ্টারে করে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবেলায় কিভাবে কাজ করবেন তা দেখানো হয়। হেলিড্রপ মহড়ায় ৬৬ পদাতিক ডিভিশনের ১০ জন প্যারো কমান্ডো সদস্য অংশ নেন। এ সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ সেনাবাহিনীর এ মহড়া পর্যবেক্ষণ করেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী বদ্ধপরিকর বলে জানিয়েছেন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com