March 5, 2026, 3:11 pm

শিরোনাম :
ফুলবাড়ীয়ায় বৃদ্ধার ঘরে চুরির ঘটনায় মামলা নেয়নি পুলিশ ​ বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা, জনদুর্ভোগ নীলফামারীতে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা নওগাঁয় মানাপের ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী: সাংবাদিক পরিচয় দিলে পুলিশ যেন হয়রানি না করে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নে অগ্রাধিকার প্রদানের আশ্বাস দিলেন, “এমপি” মনোয়ার হোসেন সরকারি চাউলের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে মারধর, পুত্রবধূসহ হাসপাতালে ভর্তি রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম: টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১ মাগুরার শ্রীপুরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ,থানায় সাধারণ ডায়েরি

নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় জুয়েলারি দোকানসহ ৩টি টেইলার্স দোকানে চুরির ঘটনা ঘটেছে। ৩১জানুয়ারি দিবাগত রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি দোকানে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, প্যারাডাইস জুয়েলারি দোকানের ক্যাশ বাক্সের তিনটি তালা ভেঙে নগদ অর্থ সহ প্রায় এক লক্ষ টাকা মূল্যের মালামাল চুরি করে। এছাড়াও রউফ বস্ত্র বিতান থেকে ১০ হাজার টাকা, বেঞ্জির টেইলার্সের তালা কেটে তিনটি থ্রি-পিস, এবং শহিদুল ইসলামের দোকানেওতালা ভাঙার ঘটনা ঘটে। সব মিলিয়ে এসব দোকান থেকে আনুমানিক ১লক্ষ ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ী মহলের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দোকান মালিকরা।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, চুরি হওয়া দোকানগুলো পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *