• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ধামইরহাটে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪ বিজিবির মিডিয়া ব্রিফিং

Reporter Name / ১৯৩ Time View
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-

নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সহিত বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১১টায় উপজেলার ধামইরহাট সিদ্দিকীয়া ফাযিল ডিগ্রি মাদরাসা মাঠে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিং এ বক্তব্য রাখেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান, ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তৃতাকালে বিজিবি অধিনায়ক বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের প্রদত্ত সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোর ভাবে অনুস্বরণ করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, অস্ত্রপাচারসহ সীমান্ত সংক্রান্ত অপরাধ সংগঠিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরোপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি সতর্কতার সহিত দায়িত্ব পালন করছে এবং নির্বাচনকালীন সময়ে নওগাঁ জেলার পোরশা, সাপাহার ও ধামইরহাট তিনটি উপজেলায় চারটি করে মোট ১২ প্লাটুন এবং আরও ৮টি উপজেলায় ২টি করে ১৬ প্লাটুন এবং নওগাঁ সদরে ১টি রিজার্ভ প্লাটুনসহ সর্বমোট ২৯ প্লাটুন বিজিবি নির্বাচনী দায়িত্ব পালনে কাজ করছেন। নির্বাচনী এলাকায় সীমান্ত সুরক্ষা আইন অনুযায়ি বিজিবির গোয়েন্দা বিভাগ কঠোর নজরদারি ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com