• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৬
শিরোনামঃ
নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাপাহারে গণঅভ্যুত্থান-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় পুলিশের বিশেষ অভিযান: ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ ও ধ্বংস, মামলা ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ: পোরশায় ফ্লোরে চলছে চিকিৎসা, দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন ইউএনও পদায়ন নীলফামারী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে তৃণমূলে অসন্তোষের অভিযোগ ‘ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে সাবেক আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে’—দাবি একাংশের নেতা-কর্মীদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহীর জোড়া সাফল্য: ক্রিকেটে বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকারা রানার্স-আপ বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে পৃথক দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-কাজী-পুরোহিত-পাদ্রীদের বিশেষ কর্মশালা নন্দীগ্রামে পারিবারিক দ্বন্দ-কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু

বিএমইউতে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তনের আসছে কাগজবিহীন ডিজিটাল ব্যবস্থাপনা

Reporter Name / ১৮০ Time View
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

মোঃ আনোয়ার হোসেনঃ

​বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাসেবার বিল ও যাবতীয় ফি পরিশোধে নতুন যুগের সূচনা হলো। এখন থেকে আর ব্যাংকের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না রোগী বা শিক্ষার্থীদের; জাতীয় পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’-এর মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যাবে সব ধরনের চার্জ।
​বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এটুআই (a2i) এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। ​এই চুক্তির ফলে সেবাগ্রহীতারা যেকোনো স্থান থেকে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি), ডেবিট-ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা ই-ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এতে হাসপাতালের ক্যাশ কাউন্টার ও ব্যাংক বুথগুলোর ওপর চাপ কমবে এবং সেবা প্রক্রিয়া আরও দ্রুত হবে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, ​”স্বাস্থ্যসেবাকে কাগজবিহীন ও স্বয়ংক্রিয় করতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্য তথ্য ব্যবস্থাপনার একটি কাঠামোবদ্ধ ব্যবস্থা গড়ে তোলা আমাদের লক্ষ্য, যা ভবিষ্যতে চিকিৎসাক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনে বৈপ্লবিক পরিবর্তন আনবে।”
​বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম জানান, রোগীদের উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে হাসপাতালের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

​এটুআই প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক এবং হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম তাদের বক্তব্যে উল্লেখ করেন, এই উদ্যোগ ‘ক্যাশলেস’ বাংলাদেশ গড়ার পথে একটি বড় পদক্ষেপ। এর মাধ্যমে সেবাগ্রহীতাদের যাতায়াত খরচ ও সময়-উভয়ই সাশ্রয় হবে। ​চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক নাহরীন আখতারসহ এটুআই ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com