• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নন্দীগ্রামে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি যানবাহনে মামলা

Reporter Name / ২১৫ Time View
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
২৪ জানুয়ারি (শনিবার) বিকেলে নন্দীগ্রাম দামগাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কাগজপত্র না থাকা, অতিরিক্ত যাত্রী বহন, হেলমেট ব্যবহার না করা, যানবাহনের ফিটনেস ও চালকের লাইসেন্স সংক্রান্ত অনিয়মসহ নানা অভিযোগে ১টি বাস, ১টি কাভার্টভ্যান, ৫টি মটর সাইকেল সহ মোট ৭টি গাড়িতে মামলা দেওয়া হয়েছে। যৌথ অভিযানে অংশ নেন নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ি থানার পুলিশ সদস্যরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর নন্দীগ্রাম ৪০ বীর ক্যাম্পের একটি টহল দল। এতথ্য নিশ্চিত করে নন্দীগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর শাখাওয়াত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। স্থানীয় পথচারীরা বাসিন্দারা জানান, এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com